Blog

পঁচিশে বৈশাখ

পঁচিশে বৈশাখ >এক টাকায় দুই বিঘে ভুবনডাঙা নাম যার, রোজ ভোরে রবির উদয় হতো ছাতিমতলা নাম তার ।কুপাই নদীর তীরে তিনপাহাড় বৈশাখ বসন্তে,মনের দুয়ার খুলতো তোমার কেউ পারেনি জানতে।এগারোয় পা তোমার তখন এ নহে কারো কল্পনা, এক পায়ে তালগাছ তালপুকুরের ধারে সবার আছে জানা। কুমোর পাড়ার গরুর গাড়ি শিলাইদহের পথে, ইচ্ছে করে তোমার দেশে সেই বাংলায় যেতে ।পঁচিশে বৈশাখ জন্মেছিলে তোমায় জানাই শুভ জন্মদিন, নক্ষত্র রূপে সন্ধ্যাকাশে তুমি হয়েছ বিলীন। তুমি বিশ্বকবি হয়েছ ছবি ভাবনায় আছি সারাক্ষণ, তব ছায়া মায়ায় মোর গৃহ হয়ে উঠুক শান্তি নিকেতন।।

Blog

সূর্যোদয়

বাংলা শূন্য হলে হতে পারেআমি ওই ডিলে নাইমানুষে বিশ্বাস আমারতাই মানুষের কাছে যাইহতে পারে সূর্য কোনোদিনউদয় নাও হতে পারেহাত পেতে নেবো দয়াভিক্ষার ঝুলি ভরেমানুষ যদি কোনোদিনসূর্যকে খুঁজে পায়খূঁজে নেবে তার পথবৃদ্ধ বটের ছায়ায়নীতিভ্রষ্ট হয়নি হবে নাপ্রকৃতি কোনোদিনরোজ ফোটা ফুল ঝরে গেলেওকোনোদিন হবে না মলিন।।

Blog

যীশুর যন্ত্রণা

যীশুর যন্ত্রণা> মানুষ ডাকে যখন ঈশ্বর আসেনা তখন কেউ ছিল না পাশে ক্রুশবিদ্ধ যীশুর যন্ত্রণা বুকে কেউ ছিল না কাছে যখন পেরেক ঠুকে অবশ শরীর প্রতিবাদের ভাষা খুঁজে চলে আত্মহারা জীবন সেবার আশা শরীরে নিয়েছে বলে মানুষ জন্মায় যখন ঈশ্বর আসেনা তখন মানুষের হিংসা যখন ঈশ্বর আসেনা তখন আত্মার নিরবতা খ্রীস্টাব্দ শুরুর আগে চঞ্চল ছিল মধ্যাহ্নে সূর্য পাপকে আড়াল করে ছায়া দিয়েছিল শিরায় বয়ে চলা রক্ত হাতের চেটোয় ফোঁটা হয়ে ঝরেছিল রোমান নেতারা ঈশ্বর পুত্রের জীবন হরন করে নিল মানুষ হিংসায় উন্মত্ত যখন ঈশ্বর আসেনা তখন মানুষের যন্ত্রণা যখন ঈশ্

Blog

সত্যজিৎ রায় স্মরণে

কাঁথির তীরভূমি পত্রিকায় 'পথে প্রান্তরে' সুদীপ মাইতির লেখা।সত্যজিৎ রায়ের 'প্রতিদ্বন্দ্বী' চলচ্চিত্রে কাঁথির জয়গুরু হোটেলে শুটিং । সত্যজিৎ রায়ের জন্মদিনে তাঁর বাড়িতে হাজির হয়ে তাঁর ছেলে সন্দীপ রায়ের সঙ্গে সাক্ষাৎকার। অভাবনীয় এক অজানা তথ্যের দ্বার উন্মোচন করলো।এই প্রসঙ্গে আমার কিছু স্মৃতি মনে পড়ছে।সত্যজিৎ রায় কৃত রাজশেখর বসুর (পরশুরাম) গল্প অবলম্বনে ১৯৫৮ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় 'পরশ পাথর' নামে একটি বিখ্যাত বাংলা হাস্যরসাত্মক চলচ্চিত্র মুক্তি পায়।এই সিনেমায় একটি বাচ্চা পল্টুর চরিত্রে অভিনয় করেছিল আমার কলিগ বন্ধু মানস সান্যাল তার বয়স তখন চার ।বন্ধু এখন বেঁচ

Blog

মন মর্মর

মন মর্মর § আমি একটা সিদ্ধান্ত হঠাৎ নিয়ে নিলাম অনিচ্ছা জন্ম নিল কাজ করার ইচ্ছাকে মেরে অকাজে কুকাজে মানুষ মেতেছে আজ করবোনা কোন কাজ খিটখিটে হচ্ছে মেজাজ হিসেব নিকেষ করবোনা কি পেলাম বেড়াল টা মিউ মিউ করে ঘুরে ফেরে আমার চারিধারে ক্ষিদে পেয়েছে বুঝি কি করার আছে আমার অনিচ্ছা কাজে জটিলতা শীরায় শীরায় ত্যাগ করেছি যারে রাত জাগা পাখি উড়ে গেল মাথার উপরে একখানা স্বপ্ন ফেলে এলোমেলো খেলা খেলে শূন্য হাঁড়ি কলসী ভাসে জলে কুকুরের ঘেউ ঘেউ শত্রু মিত্র বোঝেনা হয়েছে বিষবৃক্ষ যে গাছটি রোপন করে ছিলাম।।