Blog

পদদলিত জ্ঞান

পদদলিত জ্ঞান কুসুম=সুধাংশু রাউৎ=ভাবনা যখন ছবি আঁকে তুলি হাতে আঙ্গুল ধরেদেশ তখন মানুষ হয় আবেগ জাগায় চিত্রকরেলাল মসি আগুন লাগায় দাউ দাউ পেনের নিবেজনতা হাত ধরে শক্ত করে কলমে আগুন জ্বালতে হবেলেলিহান বহ্নিশিখা ছুটে চলে দিক দিগন্তের অন্তরালেঢাক গুড়গুড় ঢোল মাতায় বইর পাতায় শারদ এলেএকসঙ্গে অনেক জন একটি পেন ছবি আঁকে কবিতা গল্প লেখেদেশের জনগণ শক্তি পায় গল্প কবিতা ছবি পড়ে ও দেখেহঠাৎ ঝড় উঠলো কোথাও দুর্গায় মিলবে মানুষের মুক্তিতাই পদদলিত অসুরদলনী জ্ঞান কুসুম ভুলুন্ঠিত গণশক্তি।

Blog

কি সে বেদনা ?

=কি সে বেদনা ?=সুধাংশু রাউৎ=আমার মনের খোলা দরজা দিয়ে যদি তুমি এলে,কিছু না বলে দরজা খোলা রেখে কেন চলে গেলে?বলার কিছু ছিল যা বলা যেতো না কি কানে কানে?শোনার আগে না শুনিয়ে বেদনা কেন দিলে প্রানে ?ফুল ফোটার আগে কুঁড়ি ভেবে সাজি খালি নিয়ে গেলে,ভোরের আলো ফোটার আগে ফুটতে না দিয়ে কি সুখ তুমি পেলে?তাকিয়ে থাকি অবাক চোখে ভাবি কারে দিই এই মন,স্বপ্নে যারে দেখেছি তারেই ভালোবেসেছি সেই মোর প্রিয়জন,মধু না পেয়ে মধুকর ফিরে যাবে পাঁপড়ি ঝরে গেলে,আমি অভাগী দুঃখিনী সুখী হব তুমি সুখ পেলে।

Blog

ডুবিনি যখন

ডুবিনি যখন= সুধাংশু রাউৎ= তরী ডোবেনি যখন শিরায় আনন্দ গাংচিল উড়ে চলে এমন দিন একবারই আসে সুখের সাগরে যদি কারো দেখা মেলে দেহ ডোবেনি যখন কি কি বাকী কোথায় অমৃতধারা স্বপ্ন অনেক সাগর সমান তুফান কাটিয়ে ভেসে যেতে পারা তোলপাড় জীবন অন্ধ আবেগ তরী ডুবলো যখন সায়রে যদি পাই বাঁচলে ও বাঁচতে পারি সামান্য খড়কুটো ধরে কেউ বাঁচেনি কেউ মরেনি সবাই বাঁচার লড়াইতে আছে জীবন যুদ্ধে কেবল আমি পরাজিত সাহারা খুঁজি মিছে।

Blog

শেষ সময় বন্ধু খুঁজি

শেষ সময়ে বন্ধু খুঁজিসুধাংশু রাউৎএখন অন্যরকম কি রকম জানি না কথা বলি মনে মনেআনন্দে ভরে ক্ষনিকের তরে কোনো বন্ধু কাছে এলে সে যদি আমার কথা শোনেযারা আমার কাছে পাশে সারাক্ষণ মনের কথা বলে নাখুব কম নয় বেশী যাদের কাছে সেবা যত্ন মেলে তারা আমার কথা শোনে নাঅনেক সুখ স্মৃতি মনে আসে হারায় মনের অসুখ নাকি বয়সের দোষপারিনা কাউকে বলতে বন্ধুও আসে না থেকে যায় হয়ে আফশোষআর কি চাই কিছু জানিনা কত দেরি আসবে কখন যমআমি নাকি বোঝা মিছে বন্ধু খোঁজা সংসার বলছে যেতে হবে বৃদ্ধাশ্রম।।°°°°°°°°°°°°°°

Blog

ফাজিল নাতি

😁ফাজিল নাতি••°°সুধাংশু রাউৎ ••😁পড়েছিস ফাঁদে আটকে গেছিস মিথ্যার জালেরুই কাতলা জাল ছিঁড়ে পালায় তুই চুনোপুঁটির দলেবাপ রাজা তো তোর কি সিন্ধুতে বিন্দু কেন খুঁজিসসত্য খুঁজতে ছলনা পাবি তুই কি কিছু বুঝিসপাগল তুই ছাগলের মত রয়ে গেলি বোকাযতই চেষ্টা করিস না কেন পাশে কেউ নেই তুই কেবল একাওই দেখ যাচ্ছে গাধা মোট পিঠে নিয়ে চলেমিথ্যা সত্য জানে না সে তাই তারে গাধা বলেহাতি ঘোড়া গেল তল মশা বলে কত জলখেয়েছিস না দেখেছিস মাকাল গাছের মাকাল ফলতুই তো এদেরই দলে অদল বদল দল ছাড়াতুই ফাঁদে একা নস এই সংসারটাই মিথ্যার জালে মোড়া।।-----------