জনতার আদালত
আততায়ী লুকিয়ে পড়ে জনতার ভিড়ে পুলিশ খোঁজে চুল চিরে
আততায়ীর দাবি ধরতে হবে খুনীকে জনতা চায় সাজা হোক বিচারে
প্রতিবাদীর গায়ে দাগ হতে পারে রক্ত বা লাল
আদালতে দাঁড়িয়ে কালো কোটেরা করে সওয়াল
অপরাধ নিরপরাধ হয়তো বা খুনী বিচারক হাসে মিথ্যা নেমেছে আঁটঘাট বেঁধে
তবুও সত্য বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে
উন্মত্ত জনতার চিৎকার থেমে যায় জনতার ভিড়ে
সাজা হওয়ার আগে প্রতিবাদী কন্ঠ থামেনা মানুষ ফিরে যায় নীড়ে।
