পেটে খুব ক্ষিধে তবু কেন খাবো
যাওয়ার ইচ্ছে খুব তবু কেন যাবো
কেন যে অবশ শরীর যেতে চায়না মন
বমি বমি ভাব অবসন্ন লাগে অনুক্ষণ
কেউ তো রেঁধেছে যত্নে শক্তি পাবো আহারে
কেউ কি ভুল করে ব্যঞ্জনে বিষ দিতে পারে
তবুও জেনে শুনে বিষ করেছি পান
পচাগলা মনটারে করেছি দান
বাঁচিতে চাই না আর এই সুন্দর ভুবনে
হয়তো শান্তি খুঁজে পাবো মরনে
অভিমান নয় কি চাই আমি কিছু জানিনা
তাই করেছি পণ খাবোনা কোথাও যাবো না।
