খাঁচাবন্দি পাখী
ইহকাল পরকাল জীবন যৌবন বাঁধিল পিঞ্জরে
আকুলি বিকুলি পরাণ কাঁদে উড়িবার তরে
যেদিকে তাকাই দেখিতে পাই লোহার বেড়ি পা বাঁধা শেকলে
বিধির বিধান পেশাইছে হৃদয় কালের যাঁতাকলে
ডানা দুটি অবশ হয়েছে চোখে আশা কেমনে কাটিব খাঁচা
জন্মসূত্রে হয়েছি পাখী যাবে না কি পাখীর মতন বাঁচা
মানুষ হয়েও অমানুষ কেন আমায় খাঁচায় করেছ বন্দি
উচ্ছিষ্ট চাই না খুঁটে খেতে চাই বুঝিনা কি তোমাদের ফন্দি
কেমনে বলি মনের কথা শুধু জানি তোমাদের শেখানো বুলি
প্রতিবাদী পথে তাদের সাথে শিখিতে চাই দাও না খাঁচাটা খুলি।
