Blog

সম্মান কিনতে চাই

সম্মান কিনতে চাই= দাদা বলতে পারেন সম্মান কোথায় কিনতে পাওয়া যায়? দাদা বললো- 'সেরা বাজার সুপার মার্কেট বড়ই সস্তা সবাই সমান কিনে খায়'। দাদার কথায় সুপার মার্কেটে সব্জী দোকানে বলি-'দাদা সম্মান কিনতে চাই ' দোকানদার সম্মান দিয়ে বলেন- 'দাদা, ব্যাগটা দিন সব্জী মেপে ভরে দিই'। ব্যাগ ভরা বাজার দিয়ে বলে দোকানদার-'ছাড়ুন পাঁচশোর নোট, কাটুন এখান থেকে।' অবাক হয়ে বলি-' দাদা -এ কেমন ব্যবহার! কোন্ সব্জীর কত দাম বলবেন না আমাকে? দোকানদার বলে-'মশাই, সব হিসেব পাঁচশো, দর দাম হয়না, নিতে হলে নাও নাহলে ফুটে যাও'। আমি বলি-'দাদা, কোন সব্জীর বাজার দর কত অন্তত তার

Blog

আশার ছলনে ভুলি

আশার ছলনে ভুলি= আশা কুহকিনীর ছলনায় ভুলো না বন্ধু নদীর জলে ঝড় আনে তাই হাসে সিন্ধু তুমি দেখ টানা টানা আমি কাজল নয়না হরিন চোখ দেখি বন্ধু দেখেছে কালো কেশ আমি দেখি কেশহীন ডানা ছেঁড়া পাখী অন্যে দেখেছে শ্বেতশুভ্র দেহে নেই কোন কালো দাগ আমি দেখেছি সিঁদুর ফুলবনে একটি রক্তজবায় রক্তরাগ সে দেখেছে তন্বী আশা যৌবনচ্ছোল প্রেমে ভরপুর আমি দেখেছি গ্রীষ্মের ভরা দুপুরে প্রখর রোদ্দুর হায় আশা কে তুমি কি তোমার পরিচয় নামটি খুব প্রিয় তাই তোমায় নিয়ে ঘর বাঁধতে ইচ্ছা হয়।।

Blog

তারা আমার মা

তারা আমার মা=উঁআঁ -র অর্থ যে 'মা' জন্মে বুঝিনি সেদিনবুঝেছি চোখের আলোয় মা মাটি দেখেছি যেদিনমা থাকতে মায়ের কথা ভাবিনি কোনদিনতাই মা আমার হারিয়ে গেছে হয়েছি মাতৃহীনমায়ের কোলে খেলেছি অনেক পারিনি মাকে চিনতেকোল খালি করে চলে গেছে আকাশের তারা হতেআকাশের কোল থেকে মা আমায় দেখেন যখনডুবু ডুবু জীবন বাঁচাতে মা আসেন তখনপূর্ণিমার রাতে চাঁদের পাশে মাকে যখন দেখিস্বপ্ন নয় সত্যি মাকে দেখতে বিনিদ্র রজনী আকাশে তাকিয়ে থাকিমা আলো মা ধরা মা জননী মায়ের নাম তারাচোখ থাকতেও দেখিনি মাকে আমি অধম দিশাহারাসব পেয়েও আমি সর্বহারা আর কিছুই চাই নামায়ের দেওয়া আলোয় খুঁজি আমার গর্ভধারিণী মা।।

Blog

স্বদেশের দেশ

স্বদেশের দেশ=স্বদেশ আমার মাতা পিতা স্বদেশ আমার দেশএই মাটিতে জন্ম নিয়েছে আমার বন্ধু শ্রীমান স্বদেশস্বদেশের নাম রেখেছে গর্ব করে তার মাতা পিতা ছাপোষা এক সাধারণ মানুষ নহে কোন নেতানীতি বোঝে রাজা বোঝে বোঝেনা ছলাকলাদেশ যে পথে চলছে চলুক 'আমি বাবু কালা'দেশের নাম সাঁটা বুকে স্বদেশের ধ্বজা ধরেখায় দায় শুধু ঘুমায় দেশের কাজ নাহি করেসংস্কার আর সংস্কৃতির ধারে কাছে নেইসংসার বই কিছু জানে না বাস করে দেশের মাটিতেইএসব কথা শুনে স্বদেশ ভাই যায় যদি রেগেকথাগুলো ফেরৎ নিতে হবে ঢোকাতে হবে ব্যাগেআমি বলি 'স্বদেশ দা তোমার স্ব টা যদি বাদ দাওদেশ নামটা অনেক বেটার আমার কথা মেনে নাও'খুব খুশী হেসে বলে '

Blog

সেদিন এলো না

সেদিন এলো না=কল্পনা একঝুড়ি গল্প বাঁধে সত্য আঁধারে পথ হারায়আসবে আসবে করে সুদিন দিনগুলি চলে যায়সিন্দুকে তালা দিয়ে আশা সুখের অতীত যত্ন করে রাখিমাঝে মাঝে সাধ জাগে একবার তালা খুলে দেখিঅনেক কাল পার করে জীবনে সেদিন আর এলো নাচোরেরা কি নিয়ে গেল যত্নে রাখা আমার যত কল্পনা?