ভাবতে পারিনা আর=
যখন ভাবতাম তখন দেখতে পেতাম এখন ভাবতে পারিনা আর
দুরে সরিয়ে রেখেছিলাম যখন কাছে ছিলে তখন দেখিনি একবার
সুবর্ণরেখা থেকে কৃষ্ণচূড়া অনেক অনেক দূর
প্রশ্ন যখন ভাসতো চোখে স্বপ্নে তখন শুনেছি তোমার পায়ের নুপুর
শিমুলতলায় শিমুল ফুল পড়তো যখন ঝরে
ঝরা ফুলের মালা গেঁথে দাঁড়িয়েছিলে আমি ছিলাম নদীর ওপারে
স্বপ্ন সত্যি হলেও তার ছিঁড়ে গেছে এখন হয়েছি দৃষ্টিহীন
এ জীবনের পরম সত্য হারিয়ে গেছে যারে দেখিনি কোনদিন।
