স্বাধীন হইনি তবু পরাধীন নই
দেশের মানুষের জন্য স্বাধীনতা
শুধুই নিজেরে স্বাধীন ভেবেছি
জানতে চাইনি কেমন পরাধীনতা
চক্রবূহে আবদ্ধ জড়িয়ে পড়েছি
যেন হিংসার জালে
দেশের মাটি যেন উর্বরতা হারিয়েছে
পেশাই হচ্ছে মহাকালের যাঁতাকলে
চেয়েছি ভালোবাসা মানুষের
পেয়েছি শুধু ঘৃণা
স্বাধীনচেতা অন্তর আজ
নিজেকেই ভালোবাসে না
কিভাবে মেটাবো দ্বন্দ্ব পিতা মাতা ভাই বন্ধু
দেখি আজ সবাই পরাধীন
সব বাধা কাটিয়ে আমার স্বাধীন দেশে
আমি নিজে কেমনে হ’ব স্বাধীন!
