সূর্য কিরণ=
একবার দেখা তো প্রথম দেখা আর একবার শেষ দেখা হবেই
বারবার দেখা হয়েছিল কিনা সে আমার মনে নেই
প্রথম কথা হয়েছিল শেষ কথা হবে আর একবার
আরও অনেক কথা হয়েছিল সে কথা আজ মনে পড়ে বারবার
কবিতার লাইনে সব কথা হয়নি শোনা সযত্নে হয়েছিল রাখা
সূর্য কিরণ স্মৃতির তুলিতে যে তাপ দিয়েছ তাই বারবার দেখা
লগন বয়ে গেছে যত কথা থেকে গেছে শেষ কথা শোনার অপেক্ষায়
কুলুকলু বয়ে গেছে ধুয়ে মুছে ফেলেছি বহু কথা সাধের যমুনায়
ভরা শ্রাবণে দাগা দিয়ে মনে চলে গেলে কিছু না বলে
তুমি কি জান না শেষ কথা হলো না শেষ দেখা না দিয়ে চলে গেলে
পারিনা বইতে পারিনা সইতে এ বোঝা বড্ড ভারী যা রেখে গেলে
পাতা উল্টিয়ে যত কথা শুনি যত দেখি আর কিছু চাই না জ্ঞান চক্ষু গেছে খুলে।

