অসৃর্যম্পশ্যা=
আবেগ নির্বাসনে বাদের বিরুদ্ধে প্রতিবাদে মুখে মধু
কথায় লেখায় আগুন কেউ তো পুড়েনি তুমি আজ সাধু
যখন মানুষ ক্ষুধায় জ্বলছে ক্ষুধা মেটায়নি তোমার বানী 
গৃহহীনে গৃহ দাওনি ধর্মে সুড়সুড়ি বিরোধ এনেছ টানি
নির্বাসনে থেকেও বিলাসবহুল ঘরে আছ বেশ সুখে
পেরেছ কি কিছু করতে ভিখারী নিরন্ন ঘরছাড়া মানুষের দুখে 
আবেগভরা নীতিকথা তোমার ভেতরেই থেকে যাবে
রঙ্গমঞ্চের মাইকে গালভরা নাটকীয়তা হাততালি পাবে
শুধু বাদের বিরুদ্ধে লিখছ লজ্জা বিসর্জন দিয়ে
শুধু বিশ কেন যতদিন বাঁচতে চাও বাঁচ তোমার অহংকার নিয়ে
দেশছাড়া হয়ে জাতি ধর্মে বিরোধিতা ইতিহাস হবে
পরিবর্তিত হবে না সমাজ যতই লেখ বইর পাতায় থেকে যাবে।
                              ———–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *