এক যে ছিল রাজা
=এক যে ছিল রাজা=এক যে ছিল রাজা,মুখ বন্ধ বসতো সভায়রাজ্যের যত প্রজা;ধন্য ধন্য উঠতো রবরাজার গুনগানে,হঠাৎ রাজা বলেন ওঠেপ্রজা নয় এমন কেউ কিআছে এখানে? রাজার কথায় সবাইমাথা নীচু করে,একজন শুধু কাঁদেঅঝোর ঝরে!রাজা বলে কে তুমি,তোমার কি পরিচয়?প্রজা সেজে এসেছ কেনএ রাজ্য কি তোমার নয়? হুজুর মাপ করবেন -আমি একজন কৃষক,এসেছি ভীন দেশ থেকে,দয়া করে যদি প্রজাকরেন ধন্য হব,শস্য শ্যামলা করবোএই দেশটাকে । ক্রুদ্ধ রাজা বলে বার করকলুষিত জাত ধর্ম,মন্ত্রীরে দেয় আদেশ;ধুয়ে মুছে করবো সাফ,অপবিত্র হয়েছে দেশ।
