মনের চোখে দেখা 🌱
সুধাংশু রাউৎ 🍀
ভালো তুমি না বাস দুঃখ নেই তোমার মন ভালোবাসে
যতই দুরে থাক না কেন তোমার মন থাকে আমার পাশে
বিরহ জ্বালা নদীর আছে সাগরের থাকতে নেই
মন আমি থুয়ে এসেছি তোমার মনের কাছেতেই
বাধা যত কাটিয়ে চলে অবাধ্য স্রোতস্বিনী নদী
সাগরের হৃদ মাঝারে ঝাঁপ দিতে পারে যদি
মনের মানুষ মনকে খোঁজে সে নহে তুমি
চোখ যখন ঘুমিয়ে পড়ে তোমায় দেখি আমি
চোখ দেখেছে অসার মূল্যহীন জীবনের পার্থিব কায়া
আলো না থাকলে অন্ধকারে মিলিয়ে যায় ছায়া
যখন তুমি থাক তখন তোমায় আমি দেখি না
তোমায় নয়ন ভরে দেখি যখন তুমি থাক না।।
—————
