আমার ছেলেবেলা😭
সুধাংশু রাউৎ 😄
আমার ছোটবেলার ছোট গাঁ অতীব সুন্দর
মাঝে মাঝে চাষের জমি অনেক দুরে দুরে ঘর
বয়স তখন তিন চার চার ক্লাস প্রাথমিক স্কুলে
লেখাপড়া কি দরকার রেখেছিলাম শিকেয় তুলে
খানিক দূরে এক ছোট খাল গরম কালে এক হাঁটু জল
বর্ষার সময় ডুবায় সারা বছর বহে কল কল
গাছে চড়ে আম খাওয়া ডুব দিতাম খালে
সাঁতার কেটে পাড়ি দিতাম মাছ ধরার ছলে
রোজ দুপুরে দিতাম ডুব সাঁতার দীঘির জলে ও খালে
পাঁক সেঁচে মাছ ধরতাম মা খুশী হবে বলে
খানিক দূরে এক বড় দীঘি পদ্ম কঁই ফোটে
দীঘির পাড়ে জাম গাছে জাম খেতে দুপুরে যেতাম ছুটে
জাম গাছে এক ডাইনী থাকে রোজ রাতে নম্ফ(কুপি) জ্বালে
দেখার ইচ্ছা থাকলেও তারে দেখিনি কোন কালে
কাছাকাছি শ্মশান বাড়ি পাশে খেলার মাঠ
সন্ধ্যার পর কেউ যায় না সেথা ভুতেরা বসায় হাট
হৈ হৈ করে ছুটে বেড়ানো খেলার সাথী বাচ্চা যত
রোজ মায়ের হাতে কনচি দিয়ে বেদম মার খেতে হতো
ছেলে বেলার ছেলেখেলা যা কিছু চাওয়া
সব এখন স্মৃতি হয়েছে আর কি যাবে পাওয়া ।। ————–
