উল্টো সুল্টো কথাগুলি ✍️
সুধাংশু শেখর রাউৎ✍️
সব কথার উল্টো আছে পাল্টা বলে কিছু নেই
সুল্টোটা আসবে ফিরে উল্টো পাল্টালেই
কি দরকার পাল্টানোর সদা যদি বলি সুল্টো
এ দুনিয়ার আজব মানুষ সব দেখি উল্টো
কবি বলে আঁধার ভালো তার চোখে কৃষ্ণ কালো
আশাহতের চোখে নামে আঁধার তার চাই একটু আলো
সৎ কথা বলতে চাই সৎপথে চলতে চাই
কথা পথ উল্টে দিয়ে নেপোয় মারে দই
চুরি করা মহাবিদ্যা যদি না পড় ধরা
সাধুরা উল্টে হয়েছে ভন্ড কলুষিত ধরা
সূর্যকে উল্টে দেখ এপিঠ ওপিঠ এক
পৃথিবী রোজ উল্টায় জীবেরা সব ভেক
যত মত তত পথ মানুষ উল্টাচ্ছে দিনরাত
উল্টোপাল্টা কাজ কথা উল্টে করছে বাজীমাত
অতীত বর্তমান ভবিষ্যত উল্টা কখনো হয়না
সত্য উল্টে মিথ্যা কয় মিথ্যা উল্টাতে জানে না
নেতা মন্ত্রী যে যা খুশী উল্টে পোষাক বদলে ফেলে
শেষ শব্দটি উল্টে কুকুরের সঙ্গে জুড়ে যাবে এবার জেলে।।
😄😄😄😄😄

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *