হাসি কদম্ব=
প্রস্ফুটিত কদম্ব যেন সবার প্রিয় নাম তার হাসি
আকাশের নক্ষত্র যেন ধরাতলে কুসুম সম পড়িয়াছে খসি
পূর্নিমার চাঁদ যেন মহেন্দ্র যোগে হাসিরে জন্ম দিয়াছে মাসি
মান্ধাতা কালে মাসির সঙ্গে মেসোর বিয়ে পাক্কা স্বদেশী
মূর্খ নয় পন্ডিত ও নয় মেসো অসাধারণ চাষি
হাসতে মানা কেউ করে না হাসির ফুল ফোটায় হাসি
সবাই চোখ কান খুলে রাখে কখন হাসে এই ষোড়শী
হাসি সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাতে হাসতে পেলে খুশী
হাসির ফোয়ারায় সঙ্গ দিতে ভুল করে না প্রতিবেশী
সহজ সরল হাসির ফুল কখনো করেনিকো বাসি
উঠোন সারা হাসিতে ভরা সবাই শোনে বসি
সবার সেরা রুপে গুনে দাঁড়ালে কৃষ্ণের পাশাপাশি
রাধা ভ্রমে কদমতলায় কালা বাজায় বাঁশি
চাঁদনী রাতে কুঞ্জবনে যখন নৃত্য করে কালো শশী
গাঁয়ের পথে হাসি ছড়িয়ে তখন চলে আমাদের হাসি
অবাক চোখে পথিক দেখে বয়স সত্তর কিংবা আশি
সবাই হাসে হাসির হাসি দ্বিগুন বাড়ে কাউরে করে না দোষী
মন না দিয়ে মন পেয়েছে সাগর জলেরও বেশী
রুপের ডালি না সাজিয়ে সে রুপবতী মুক্ত এলোকেশী
মনের মানুষ চায়নি সে হঠাৎ হলো কাশি বাসী
হাসির হাসি মিলিয়ে গেল হারালো প্রিয় মোদের হাসি
কাশি থেকে আর ফেরেনি আজও কাঁদে আমার মাসী।।
