সত্তর কিংবা আশি=
সত্তর কিংবা আশি মনের বয়স কত হতে পারে
মরার পরে অনাদি অনন্ত সে বেঁচে থাকতে পারে
আত্মা মনটাকে রেখে যায় মানুষের মনের ঘরে
বয়স একটি সংখ্যা মাত্র কেবল দেহের তরে
আত্মা যখন জানতে পারে সে বাঁচবে চীরতরে
দেহ ছেড়ে পালায় সে মানুষের স্মৃতিতে ভর করে

কর্তা যখন কর্ম হয় দেহের হয় পরাজয়
কীর্তি রেখে মৃত্যুভয় সে করতে পারে জয়
বুদ্ধির্যস্য বা কীর্তি যস্য বলং তস্য যতদিন শরীর বাঁচে
বোকা যম মরা দেহ ভাজে তেল কড়ায় গনগনে আঁচে
আত্মার অট্টহাসি আকাশ বাতাস কাঁপায় জগতময়
চির অমর রবে সে সবার কাছে সত্তর আশি কিছু নয়।।
                          —————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *