বানী বন্দনা
হে মা বিদ্যাবতী সরস্বতীজন্ম থেকে ডাকি নিরবধিকবিতা করি মুখের কথায়লিখতে ভুলি খাতার পাতায়শিক্ষা জ্ঞান কখনো দাওনিঅহরহ শুনি বীনার ধ্বনিহাতে নিয়ে কলম তুলিদোয়াতে শুকায় কালিহে মা জ্ঞানদাত্রী বরদেসদা ভজি তব পদেবিনীত কর জোড় করিসারাটি জীবন ধরিএকটু বিদ্যা দাও মোরেঅধম তরে যেতে পারেমূর্খ কালিদাসে পন্ডিত মানেএ গল্প সারা জগত জানেআমায় বন্দী করেছ মায়ায়তাকিয়ে তব করুনার আশায়বীণার সুরে হয়েছ মগ্নমন আমার হয়েছে ভগ্নকরুন সুর সেতারের তারেহৃদয়ের তার ছিঁড়তে পারেজ্ঞানের চাবি দাও খুলে হে বিদ্যাদায়িণীকরুন বীনা সরিয়ে রাখ হে মা বীনাপাণী।।
