শিবরাত্রি ও রাসোৎসব =
লেখা পড়া শিকেয় তুলে মাতলো মানুষ বাংলার
কে শিব কে কৃষ্ণ ভাঙ লীলা কৃষ্ণ দূর্গা মিলেমিশে একাকার
বুক ফাটা বক্স বাজিয়ে নেশাগ্রস্ত পুরুষ নারী হচ্ছে বেসামাল
আজ দিনটায় শিবের পায়ে মরতে চাই আবার বাঁচবো কাল

রাসলীলায় বাংলার সখীরা পাগল হলো কৃষ্ণদের রং মাখাতে
লজ্জা সরম নেই রাধার শিবের মাথায় জল ঢেলে নেশায় উঠলো মেতে
শাসন ভাষন ঘরে ঢুকে লাগিয়ে দিয়েছে তালা
অসহায়রা দেখছে চোখে কেমন ডুবছে বাংলা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *