=কষ্ট ও যন্ত্রণা=
কষ্ট আর যন্ত্রণার তফাৎ কে বলতে পারে
যন্ত্রণা তারই হয় যার জ্বালা ধরে
কি জ্বালায় জ্বলছি রোজ উঠতে বসতে শাপান্ত
যতই আনি মন্ডা মিঠাই কষ্টের নাই অন্ত

হাড়ে হাড়ে টের পাচ্ছি মানে অতি সোজা
অর্থহীন বা অনর্থ যন্ত্রণার অর্থ খোঁজা
দিনগত পাপক্ষয় সব হয়েছে জানা
জানতে শুধু বাকী আছে জীবন মরণ যন্ত্রণা।।
                     ————
                    srouth.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *