জটিল প্রাণী=
প্রথম থেকে শুরু হলে শুধুই ভুল হবে
শেষ থেকে শুরু হলে কোন ভুল না রবে
জীবন শুরুর প্রথমে মানুষ যে ভুল করে সারা জীবন চলে যায় কভু শুধরাতে না পারে
শেষ থেকে শুরু কেবল অংক কষা সম্ভব
হাতের তীর ছুটে গেলে ফেরানো অসম্ভব
মানুষ অতি জটিল প্রাণী রোজ অংক কষে
উত্তর ভুল কি ঠিক না জেনে শুরু করে শেষে।।

