দীঘা থেকে পুরী সমুদ্র কন্যায় চড়ে
রেলগাড়ি ধায় বেগে মন চলে উড়ে
টিকিট বাবুর বড্ড দয়া নিচ্ছে পকেট ঝেড়ে
বসতে দেবে শুতে দেবে ঘুম নেবে কেড়ে
মোবাইলে টুং টাং কেউ গেম কেউ গান
রাতভোর ঢকর ঢকর ঝালাপালা হলো কান
বেগতিক দেখে ভাবি দিই একটা আচ্ছা কষে
উল্টে গালাগাল আর কানমলা দিয়ে নামিয়ে দিল শেষে।।
———-
srouth.in

