Blog

অনুরাগের ছোঁয়া

পেটে খুব ক্ষিধে তবু কেন খাবো যাওয়ার ইচ্ছে খুব তবু কেন যাবো কেন যে অবশ শরীর যেতে চায়না মন বমি বমি ভাব অবসন্ন লাগে অনুক্ষণ কেউ তো রেঁধেছে যত্নে শক্তি পাবো আহারে কেউ কি ভুল করে ব্যঞ্জনে বিষ দিতে পারে তবুও জেনে শুনে বিষ করেছি পান পচাগলা মনটারে করেছি দান বাঁচিতে চাই না আর এই সুন্দর ভুবনে হয়তো শান্তি খুঁজে পাবো মরনে অভিমান নয় কি চাই আমি কিছু জানিনা তাই করেছি পণ খাবোনা কোথাও যাবো না।

Blog

জনতার আদালত

জনতার আদালতআততায়ী লুকিয়ে পড়ে জনতার ভিড়ে পুলিশ খোঁজে চুল চিরেআততায়ীর দাবি ধরতে হবে খুনীকে জনতা চায় সাজা হোক বিচারেপ্রতিবাদীর গায়ে দাগ হতে পারে রক্ত বা লালআদালতে দাঁড়িয়ে কালো কোটেরা করে সওয়ালঅপরাধ নিরপরাধ হয়তো বা খুনী বিচারক হাসে মিথ্যা নেমেছে আঁটঘাট বেঁধেতবুও সত্য বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদেউন্মত্ত জনতার চিৎকার থেমে যায় জনতার ভিড়েসাজা হওয়ার আগে প্রতিবাদী কন্ঠ থামেনা মানুষ ফিরে যায় নীড়ে।

Blog

যখন দেখতে চাই না

যখন দেখতে চাই নাতখন দেখা দাও অনায়াসেচাইলে দেখতে নিরাশ করথাক পরবাসেহতে পারে দেমাক নয়তো বা লজ্জাকথা হয়নি কোনোদিনপ্রশ্ন করি কে তুমিদূর্বলে হীন করা কি সমীচীনদেখা দাও বা না দাওতবু দেখে যাবো আড়াল থেকেচোখকে সান্ত্বনা দিয়েসেই ছবি অন্তরে দেবো রেখেঅনেক কথা ছিল বলারতোমায় দেখলে ভুলে যাইসব কথা হয় বলাযখন তোমায় না দেখতে পাইএ কি খেলা খেলছ তুমিজিতিনি প্রতিদিনহারার কি ভয়যখন দেখা দেবে না কোনোদিন।

Blog

চোখ থাকতে অন্ধ

চোখ থাকতে অন্ধ চোখ থাকতে অন্ধ যারা তাদেরই বিপদ হয় দিনের আলোয় আঁধার দেখে রাত্রিভ্রমে ভয় চোখ বন্ধ করে ডাকে ঈশ্বরে অন্ধরে আলো দাও ঈশ্বর বলে চোখ খুলে নিজে আলো খুঁজে নাও ভুলটাকে ঠিক ভেবে ঠিকে দেয় জলাঞ্জলী অন্যায়কে ন্যায় ভেবে মুখে মাখে চুনকালি পরের ধন করে চুরি নিজের ধন পচায় কলঙ্ক গায়ে মাখে চোখে দেখা নাহি যায় ছেঁড়া গামছা সেলাই করে পরে জল গলে না হাতে চল্লিশে চোখ গেল চলে ঠাকুর পারলো না আলো দিতে।

Blog

আশা ভরসা

আশা ভরসাভরসা যখন শুকিয়ে যায়হতাশা তখন সাগর হয়,আগুন যখন নিভে যায়গরম পানি ঠান্ডা হয়,বিকল্প ইলাজ কি আছে?হতাশারে করতে নিরাময়,একটি দাবাই আছেহতে পারে মৃত্যু জয়;বিস্ময় ভারী ! কি নাম তার ?কি সে ভাষা?এই ওষুধে জীবন হাসেনাম তার আশা।