🤱অলক্ষুণে কথা যত
🌺সুধাংশু রাউৎ
🫦অলক্ষুণে কথা যত মানুষের অন্তরে বুঝি কেমন করে
আলো আঁধার মন শরীর আকাশ বাতাস কেমনে ধার করে
ধার চেয়ে লজ্জা দেবেন না আজ নগদ কাল ধার
দেয়ালে লাল লেখা ধারে বিক্রি নাই বলে দোকানদার
আজ না হয় নাইবা হলো কালতো আজ হতে পারে
কাল আসবে যখন আজ থেকে দাঁড়াই পথের ধারে
ও সখি তোমার মনের কিছুটা আমায় ধার দাও
দেহ ধার দিতে পারি ক্ষনিক তরে তোমার করে নাও
এ আমার ব্যবসা না আমি নহে দোকানদার
দেহ বিক্রি হয় না হেথা আজ নগদ বা কাল ধার
ভবের ঘাটে আছেন হরি মোফতে করেন পারাপার
সেখানে যাও নগদ ধারের গল্প নেই ভবসিন্ধু করে দিবে পার
লজ্জা দিওনা ঠিক করে বল সখি আমার অর্থবল নাই
নগদ ধার কিছু চাই না এক টুকরো ভাঙা মন আর ছেঁড়া প্রেমটুকু চাই।।
🥀🥀🥀
