🌵বিশ্বাস করিনা🌵

🌵 সুধাংশু রাউৎ 🌵

🌵বিশ্বাস করিনা যতই সস্তা দাও মুখে হাঁকাও কাউকে বিশ্বাস করি না

দশটাকা দশটাকা হাঁকে আপেলের দাম মন মানতে চায় না

এক কিলো আপেল কিনে ব্যাগে নিই ভরে

দশ টাকা দিতেই দোকানদার একশো দাবী করে ঠকাবার ফন্দি দশটাকায় একশো গ্রাম আমার জানা ছিল না

ঠকবাজ কোথাকার দিনকানা করছো আমায় আমি কাউকে বিশ্বাস করিনা

বেগুন কিলো কত দোকানদার বলে মাত্র দশ টাকা তাটকা বেগুন এইমাত্র পেড়েছি খুব ভালো নিয়ে যাও কাকা

আড়াইশো বেগুন দাও এর বেশী লাগবে না কত দিতে হবে

বিক্রি নাই আসুন কাকা নমস্কার অন্য জায়গায় দেখুন তবে

আবার ঠকানোর ধান্দা হেনস্থা পদে পদে কেউ আমার দুঃখ বোঝে না

ফাটা কপাল জোড়ে না আমি কাউকে বিশ্বাস করিনা

বাজারে দেখা এক বন্ধুর সাথে আমায় দেখায় ভর্তি বাজার থলে

কি সস্তা বলবো কি ভাই এখান থেকে এক কিলোমিটার গেলে

হাঁটছি তো হাঁটছি কিলো কিলো মিটার ব্যাগ আর ভরে না

ঠগবাজ বন্ধুটা এমন ঠকালো তাই কাউকে আমি বিশ্বাস করি না

খালি ব্যাগ হাতে ঘরে ফিরি বউরে বোঝাই কেমন করে

তেল বেগুন ছাড়া বউ জ্বললো কিভাবে আমায় থাকতে দিল না ঘরে

কিভাবে এই সংসার জোড়া যাবে দামী আঠার খবর কারো আছে জানা

যদি কেউ বলেন খুব ভালো হয় তবে আমি কাউকে বিশ্বাস করি না।।

🌵🌵🌵🌵🌵

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *