🧨অশুভ সংকেত 📖

🗣️ সুধাংশু রাউৎ 🖊️

😭বুড়ো হয়েছি অবশ হয়েছে শরীর তাটকা ভাবনা আর ভাবতে পারেনা মাথা

রাতে ঘুম হয় কি হয় না জানিনা তবে স্বপ্ন হয় জানি সকালে ভুলে যাই সব কথা

শুরুর সুতোটা কোথায় খেই খুঁজে পাওয়া বড় শক্ত

তবু লিখে যাই বাকী দিন বাঁচতে হবে সঞ্জীব চট্টোপাধ্যায়ের মত

অনেকেই বাঁচেনি অনেক মৃত্যু দেখেছি তবুও বাঁচার ইচ্ছা সত্যের জয় ধর্মের জয়

এত বড় যুদ্ধের পরে মানুষ মরছে তবুও কেন লাগেনা ভয়

স্বপ্নে জার্মান রাশিয়া জাপান ঘুরেছি কোথাও বিদ্রোহ নেই

আমেরিকা চীন পাকিস্তান ঘুরেছি বিরোধ কেবল ভারতেই

মৃত্যুর দিন কয়েক আগে মানুষ আমি একজন অকাল বার্ধক্যে জর্জরিত বৃদ্ধ

এই পৃথিবীতে বেঁচে থেকেও লাস কাটা ঘরে কালের রোষে করেছে আমায় জব্দ

লেখা স্বাধীন কর্ম বাকী যা কিছু পরাধীন

স্বাধীন হলেও সময়ের বেড়াজালে কর্মফল অন্যের অধীন

শেষ নিঃশ্বাস ফেলতে বাকী বেঁচে আছি যতক্ষণ ক্ষমা করে দিও

অকথা কুকথা অনেক বলেছি প্রিয় বিদ্রোহী জনগণ।।

❄️❄️❄️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *