🌹নিরুপমা 🌹
🌺সুধাংশু রাউৎ ✍️
🥀নিরুপমার দেনা রাজার পাওনা বিশ্বকবি বিশ্বনাথ বিশ্ববন্ধু বিশ্ব চরাচরে
নিরুতে বিশ্বসিন্ধু কথাকলি ফোটায় আঁকে চিত্রকরে
একই বৃন্তে দুটি ফুল ফুটিয়াছিল এই বঙ্গের বাগানে
আজ দেখি নিরুপমা ফুটিয়াছে বিশ্ববন্ধুর নন্দনকাননে
পণের দেনা রাজার পাওনা রাজার পুত্রবধু অপূর্ব রুপ শোভা অকালে ঝরিল
ইতিহাস বলে শ্রীমতী দেবী নিরূপমা ভট্ট প্রখ্যাত সাহিত্যিক ছিল
এ নিরূপমা সে নিরুপমা নহে সুন্দরী রাজপুত্র বধু
তুলির টানে জীবন পেয়েছে রাজবধু তাকিয়ে থাকি শুধু
কালের কবলে কল্পনার বেড়াজালে রুপের বদল হয়
চিত্রকর অপূর্ব চিত্র করে অন্তরে গাঁথিল কভু ছেঁড়ার নয়
কেউ লেখে কেউ আঁকে কেউ দেখে আবেশে ভর করে
হারিয়ে যাওয়া জীবনের স্মৃতি ফলক উন্মোচিত হল বিশ্ববন্ধুর হাত ধরে।।
🌹🌹🌹🌹🌹

