অংকুরীশার আহ্বানে বিখ্যাত সাহিত্যিক তপন বন্দোপাধ্যায় কাঁদিতে এলেন। ২রা অক্টোবর ২০২৬ রাখাল চন্দ্র বিদ্যাপীঠে অংকুরীশার শারদ সংখ্যা প্রকাশিত হলো। এই অনুষ্ঠানে তপন বাবু ও তাঁর সহধর্মিণীর সঙ্গে মিলিত হয়ে খুব আনন্দ পেলাম। অনুষ্ঠানে কবি সাহিত্যিকদের উপস্থিতি ও কবিতা পাঠ সেই সঙ্গে বন্দে মাতরম গানের সঙ্গে নৃত্য ছোটদের কবিতা আবৃত্তি অনুষ্ঠানটিকে অত্যন্ত মনোগ্রাহী করে তুলেছিল। কাঁথি তথা অবিভক্ত মেদিনীপুর জেলাকে অন্তরের অন্তঃস্থলে রেখেছেন তপন বন্দোপাধ্যায়। কিছুদিন আগে তাঁর চোখের অপারেশন হয়েছিল। তাঁর স্বাস্থ্যের খবর জেনে আস্বস্থ হলাম। বৌদির সঙ্গে কথা হলো তিনি হাসিমুখে জানালেন দুজনেই সুস্থ আছেন। কথা শুনে মন ভরে গেল। কোলকাতা থেকে কাঁথি এতটা রাস্তা ধকল সয়ে আসা! তিনি জানালেন দুদিন দীঘা ঘুরে যাবেন। তাই ভালো। আশি ছুঁই ছুঁই তাও কলম চলছে, মন আরো আগে। বার বার আসুন ভালো থাকুন সুস্থ থাকুন। প্রনাম রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *