তারা আমার মা
তারা আমার মা=উঁআঁ -র অর্থ যে 'মা' জন্মে বুঝিনি সেদিনবুঝেছি চোখের আলোয় মা মাটি দেখেছি যেদিনমা থাকতে মায়ের কথা ভাবিনি কোনদিনতাই মা আমার হারিয়ে গেছে হয়েছি মাতৃহীনমায়ের কোলে খেলেছি অনেক পারিনি মাকে চিনতেকোল খালি করে চলে গেছে আকাশের তারা হতেআকাশের কোল থেকে মা আমায় দেখেন যখনডুবু ডুবু জীবন বাঁচাতে মা আসেন তখনপূর্ণিমার রাতে চাঁদের পাশে মাকে যখন দেখিস্বপ্ন নয় সত্যি মাকে দেখতে বিনিদ্র রজনী আকাশে তাকিয়ে থাকিমা আলো মা ধরা মা জননী মায়ের নাম তারাচোখ থাকতেও দেখিনি মাকে আমি অধম দিশাহারাসব পেয়েও আমি সর্বহারা আর কিছুই চাই নামায়ের দেওয়া আলোয় খুঁজি আমার গর্ভধারিণী মা।।
