=শেষ স্বপ্ন=
ইচ্ছে ছিল যা কিছু এখন আর নেই
শুধুই ঝুট ঝামেলা অতি অল্পেতেই
যা কিছু চাওয়া হয়ে গেছে পাওয়া
শেষ পাতে চাটনিটা হয়ে গেছে খাওয়া
সত্যি যত স্বপ্ন দেখি রোজ রাত্তিরবেলা
ইচ্ছা ছিল মালা পরার এই শেষবেলা
শেষরাতে যম গলায় মালা পরিয়ে বলে
আজ তোমার শেষ স্বপ্ন তুমি অমরত্ব পেলে ।।
——————
srouth.in

