=রাগ অনুরাগ=
আমি যা চাই কারো কাছে বলিনি কখনো
সদা রণিত ধ্বনি অন্তরে শুনি যেন
বাতাসের কান আছে সবাই তা জানে
বাতাস কথা বলে কেউ কি কানে শোনে
বলিনি কোনোদিন কোনো কথা বাতাসের কাছে
প্রিয়ার অনুরাগ মনে কি কোন ব্যাথা পেয়েছে
রাগ অনুরাগ ভাষামাত্র লেখা আছে অভিধানে
আমি যে অন্ধ বধির প্রিয়তমা কি তা জানে।

