=দেওয়ালের কান=
দেওয়ালের কান মুখ আছে
এ কথার নেই কোন মানে
সবাই কথা বলে মনে মনে
কানে কানে গোপনে
সরল ইট সারি আড়ালে হৃদয় মন
লজ্জার মাথা খেয়েছে কবে
দুই পারে দুটি জীবন
কেউ কেন কান পেতে রবে
এমন কি কথা আছে
যা দেওয়ালের অজানা
না জানে ব্যাকরন
তাই মুক বধির অন্যমনা
হিংসায় উন্মত্ত দোঁহে
দেওয়ালকে দায়ী করে
উদাস দুটি জীবন
মাথা কুটে মরে।।
srouth.in

