Blog

যা চাইনি

দেখেছি পশ্চিমে সূর্য উঠেনি কোনদিনদেখিনি সুখের জীবন দেখেছি ক্ষুধা অন্নহীনচেয়েছি বিচার পেয়েছি অবিচার সুবিচার কখনো পাইনিচাইনি দুঃখ পাইনি সুখ বিনা বিচারে জেলবন্দী হতে চাইনিহৃদয় কাঁদে মন ঘর বাঁধে দেহ পড়ে থাকে দেখেছি জীবন বন্ধ চোখে প্রতিদিনের দিবালোকেহাটে বাজারে সুখ কিনতে দুঃখ কিনে ভরেছি ব্যাগজিততে চেয়ে হেরেছি শুধু তবুও করিনি স্বার্থ ত্যাগসত্য পথে চলতে চেয়েছি চলেছি উল্টো পথেচেয়েছিলাম পরম বন্ধু তারা কেউ নেই আমার সাথে।।

Blog

ফিরে যেতে চাই

ফিরে যেতে চাই=ফিরে যেতে চাই কিন্তু ফিরতে পারবো নাচাইলেও চাইতে পারি কিন্তু চাইতে পারবো নানিজেই জেনে বুঝে চাবি দিয়েছি আমার ছোট্টো ঘরেচাবি হারানোর অনেক আগে জ্ঞান ফেরার পরেকাঁধের ব্যাগের হাতলটা ছিঁড়লেও সেলাই না করেজামার বোতামটা লাগাতে ভুলেছি বারে বারেএলোমেলো বলটা পায়ে গড়িয়ে পাঠাই গোলের বাইরেকখনো অবাক চমকে ঘুম ভেঙেছে আর ঘুমাতে পারিনিভুলটা শুধরাবো ভেবেছি নিজে কখনো শুধরাইনিকখন যে পথ ফুরিয়েছে চাইলেও ফিরে যেতে পারবো নাফিরে যেতে পারলেও আমি আর কখনো ফিরবো না।।

Blog

মরণের পরে

মরনের পরে=মৃত্যুর পরে বাঁচার সুখ, খুঁজি ইতিহাসে ;মরার আগে কেবলি দুখ, সুখ ছিল পরবাসে;জন্মেছি বহুবার আনন্দ ধামে অশান্ত জীবন ;জীবনের পাতা পুড়ে ভস্ম শান্তির মরন,জনম মরন ; স্বপনে সুখ দুস্তর পারাবার;ভাঙা ঘরে ঘুঘু, যম দোরে জীবন অসার;আত্মার শান্তিতে প্রার্থনা মৃত্যুর অনিলবরণ;মহীতে সুখ বিনা দুখ কে করিবে হরন?স্বপনেই সুখ আত্মা ও শরীরে জীবনের পরিহাস ;লেখা থাকে অনিলে জীবন পাতায় মানুষের ইতিহাস।।

Blog

পোষা বাঘ

পোষা বাঘ=একটা বাঘ পুষেছি,রোজ খায় মুরগীমাঝে মধ্যে ছাগল;দেশময় ঘুরে বেড়ায়,মানুষ দেখলে লুকিয়ে পড়ে,সবাই বলে আমি নাকি পাগল । মানুষের রক্ত টক ঝাল মিষ্টিস্বাদ লাগেনি মুখে ,পোষা বাঘে ভরসাসবার দিন কাটে সুখে । হঠাৎ একদিন খাঁচায় শুয়েনখে মুখে রক্তের দাগ,বধির নয় মুক বটে চেপে যাই,কার উপর এত রাগ ! পার্টির নেতা গুলিবিদ্ধ,আমার নামে পুলিশ -এফ আই আর করে,বাঘ পোষার অপরাধ দন্ডনীয়,ধারা লাগু, বিচার হবে,জনতার দরবারে । জনতার রোষ ছড়িয়ে পড়েসারা দেশময়,গদিচ্যুত হলাম আমি,সব ষড়যন্ত্র ব্যর্থ হলো,জনতার হলো জয় । আদালতের বিচারেতথ্য প্রমাণ লোপাটআমিই করেছি;হুকুম তামিল করেছে সে,পোষ

Blog

এ কেমন ধারা

=এ কেমন ধারা= গুন্ডা তৈরী করলো যারা তারাই আনে গুন্ডা দমন আইন করবো খুন ধরবো খুনী হবে সাধুর ফাইন আজব দেশের আজব মানুষ আসল চোর সাধু সাজে ওলোট পালোট এই সংসারে মন বসে না কোনো কাজে ধরি মাছ না ছুঁই পানি প্রবাদটি সবার আছে জানা রক্ত চাপ বাড়ছে না আমরা সবাই রাত কানা মুখে কুলুপ আম জনতার যে যার নিজেরটাই ভাবছে রাজনীতির অলিন্দে বসে নেতা মন্ত্রী লুটেপুটে খাচ্ছে কারে বলি কে বা শোনে কিছুই নাই বলার টাকা মাটি মাটি টাকা মাটি ভর্তি কোষাগার।।