খাঁচা বন্দি পাখী
খাঁচাবন্দি পাখীইহকাল পরকাল জীবন যৌবন বাঁধিল পিঞ্জরেআকুলি বিকুলি পরাণ কাঁদে উড়িবার তরেযেদিকে তাকাই দেখিতে পাই লোহার বেড়ি পা বাঁধা শেকলেবিধির বিধান পেশাইছে হৃদয় কালের যাঁতাকলেডানা দুটি অবশ হয়েছে চোখে আশা কেমনে কাটিব খাঁচাজন্মসূত্রে হয়েছি পাখী যাবে না কি পাখীর মতন বাঁচামানুষ হয়েও অমানুষ কেন আমায় খাঁচায় করেছ বন্দিউচ্ছিষ্ট চাই না খুঁটে খেতে চাই বুঝিনা কি তোমাদের ফন্দিকেমনে বলি মনের কথা শুধু জানি তোমাদের শেখানো বুলিপ্রতিবাদী পথে তাদের সাথে শিখিতে চাই দাও না খাঁচাটা খুলি।
