আয় পাখী ফিরে আয়
আয় পাখী ফিরে আয়= পাখী আয় ফিরে আয়, ওরে তোরা ডাক দেরে; তোর পাখী পোষ মানেনি ইচ্ছা ডানায় ভর করে, বৃথা কেন ডাকিস তারে যেথা খুশী সে উড়তে পারে, এমন খাঁচা কোথায় তোর তুই তারে রাখবি ধরে? পাখীর মনের কি আশ মনের কাছে জানতে চাস, কুঁড়ে ঘরে তোর বাস মিটবে না মনের আশ, মনে সাদা রং লাগালে কাটবে তোর ভ্রান্তিবিলাস; এ পাখী পোষ মানে না, বনের পাখী বনে বাস, গগন যার বাসভূমি তারে কেন বাঁধতে যাস, প্রেমের সুতোয় বাঁধলে কড়া নাড়বে সর্বনাশ, তার জীবন তারে দে তোর হবে স্বর্গবাস।
