গাছের কাছে শিক্ষা নিতে 🌳
সুধাংশু রাউৎ ⛰️
🌲মাথা উঁচু করে চলতে গিয়েছিলাম গাছের কাছে শিক্ষা নিতে ,
গাছ বলে বন্ধু চল যাই বন্ধুর পথে আগে তাঁর চরন ছুঁতে ,
একটু কষ্ট হবে পায়ে রক্ত ঝরতে পারে যেতে পারে জীবন ,
মরতে ভয় পেওনা পরিপূর্ণ শিক্ষা পাবে হবে সুখের মরন ।
গাছের সঙ্গে পথ চলি, কতদূর আর !পথের কি শেষ নাই ?
জীবন সন্ধ্যা নামছে ধীরে ক্লান্ত আমি একটু ঘুমাতে চাই;
বন্ধু তাকিয়ে দেখ শিক্ষা তোমার শেষ হবে ওই পর্বতের মাথায়,
শুরুতে তুমি কি শেষ! ঝড়ে যে ভাঙ্গেনা সে কি শিক্ষা দেবে তোমায়?
🏔️🏔️🏔️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *