শপথ ছিল ফিরবো না 🥀
সুধাংশু রাউৎ 👍
✒️শপথ ছিল ফিরবো না যদি কোনদিন ফিরতে হয়
ফিরলে যদি ফিরিয়ে দাও সেকি তোমার দোষ নয়
বহুকাল আগে মনের ভুলে কৌটোটা রেখেছিলাম তাকে
সোনা দানা বিষয় সম্পত্তি এমন কি ছিল তাতে
খুঁজেছ অন্য কিছু হারিয়ে যাওয়া যা কিছু
কলঙ্ক দিয়ে নিয়ে করেছ আমার মাথা নিচু
ভবিতব্য যা বলে মন থেকে মেনে নিলে
ফিরবো ভেবে ফিরিনি কি সুখ এখন তুমি পেলে
যে মন রেখেছিলে কৌটোতে রেখেছিলাম সাবধানে তাকে
খুঁজে পেয়েও অন্তরের আগুন নেভেনি একথা বলি আর কাকে
কৌটো খুলে দেখ শেষ চিঠি আছে তার ভেতরে
অভিমান ভুলে ফেরাতে চাইলেও ফিরবো কেমন করে!!
                  ⁉️⁉️⁉️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *