একাকি নির্জনে 🌳
সুধাংশু রাউৎ ✍️
🤱একাকি নির্জনে কি ভাবি মনে মনে
আশা নিরাশা রেখেছি ঢেকে সংগোপনে
আঁধারে সুখ আছে মরনের ওই পারে
হারিয়ে যেতে চাই অকুল পাথারে
মান অভিমান যত ধুয়ে ফেলে সাগরে
জীবন সঁপেছি যারে সে থাকে পরপারে
পাহাড় জঙ্গল ছাড়িয়ে মরু থেকে সাগর
জগতের এককোনে ছিল স্বপ্নের খেলাঘর
বন্ধনের বেড়াজালে মরে বেঁচে থাকা
একলা এসেছি ভবে চলে যাবো একা।।
🌱🌱🌱

