তারে আমি চিনি 🌲
সুধাংশু শেখর রাউৎ🌲
🌲দেখা হয়নি দেখিনি কোনদিন তারে আমি চিনি
একবার বর্ষায় একটী ডাল এসে ছুঁয়েছিল পাতা
বাকী দিনগুলি শুকনো খটখটে দাবদাহে শুকিয়ে যাবে পাতাগুলি ভাবিনি
অপেক্ষায় অনেক বছর পার করে খুঁজেছি তারে
পাতাঝরা ডালটা খসে পড়লো পোকার কামড়ে
মাটি কামড়ে শেকড় গুলি ধরে ছিল দেহ ঝড়ে না ভেঙ্গে পড়ে
যদি সে বেঁচে থাকে আবার স্পর্শ পাবো মনে ছিল আশা
বর্ষায় সূর্য ওঠে অস্ত যায় আকাশে মেঘ জমে না
একদিন ঝড় এলো কালবৈশাখী বয়ে আনে বরষা
হলাম ধরাশায়ী বন্ধুর পদমুলে সলিল সমাধি আর নাই ভরসা
প্রাণবায়ু ফিরে এলো রিমঝিম বৃষ্টির সুরে
শুধু জল আর জল বন্যায় ভেসে যাই দুর হতে বহুদুরে
ভাসতে ভাসতে নদীর তীরে একধারে শেকড় আটকালো মাটিতে
আবার উঠে দাঁড়ালাম ডালপালা মেলে
অবাক কান্ড বন্ধু তার ডালপালা দিয়ে আমায় ছুঁয়ে দিল আচম্বিতে।
🌿🌿🌿

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *