Blog

দিঘা -কবিতা/গান

দিঘা থেকে তালসারি আরো একটু দুরেবাংলা থেকে ওরিষা দেশ হতে দেশান্তরেসাত সমুদ্দুর তের নদীর পারে ক্লান্ত বালুচরেএসো গান গাই অচেনা কোন অন্য সুরে যায় সুর হারিয়ে ঝাউ গাছের রণনে হাওয়ায় ভর করেতবে কেন দুরে থাক নিজেকে লুকিয়ে রাখ এত আলো তবু নিজের ছায়াকে আঁধার কেন ভাবচাইনা কিছুই শপথ নিয়েছি শেষটুকু দিও দাঁড়িয়ে সাগর তীরেদিঘা থেকে তালসারি যেখানে খুশী যেতে পারিযেথা মন চুরি গেছে সেথা আসিবো ফিরে।

Blog

কবিতা/গান /কাঁঠালের আঠা

কবিতা/গান ♦️ কাঁঠালের আঠা ♦️ 💥কাঁঠাল আঠায় জুড়বো পিরিত যদি সে সুন্দর হয় ছিঁড়ে গেলেও ছাড়বে না এই প্রেম ভাঙ্গার নয় ঝড় এলেও উড়বে না এ কাঁঠাল আঠায় গড়া পিরিত প্রেম জ্বর ছাড়বে না যদিও আসে মলয় শীত জীবন যদি ভেসে যায় প্রেম রসের দরিয়ায় এ আঠা খুলবে না প্রেমের বিরহ বেদনায় বীনা আর বাজবে না যদি তার থাকে কাটা ছেঁড়া পিরিত জুড়ে যাবে যদি লাগে কাঁঠালের আঠা।।

Blog

কবিতা/গান /রবি উঠেছে ফুল ফুটেছে

কবিতা/গান💥রবি উঠেছে ফুল ফুটেছে 💥রবি উঠেছে ফুল ফুটেছে ছাতিম তলায় কেলিখছে বসে গাছতলায় পূবে সূর্য ওঠার আগেপাগল কবি ভাবছে বসে ভাবছে রাত দিনবউ হলে বলতাম দাড়িটা কামিয়ে নিনবসন্ত সকাল রবির তেজ গায়ে ঘাম ঝরেমনে যতই ভাবি বলবো যাও এবার ঘরেসবার কি কপাল হয় ঠাকুরের দেখা পাওয়াসাঁঝে বসে ভাবি যখন দেয় বসন্তের হাওয়াকে কার কথা ভাবে শুধু আমি ভেবে মরিএকবার যদি দেখা হতো ধন্য হতো জীবন তরীভাবি কাছে যাবো ছোঁয়া পাবো কত মনে আশানয়নে অশ্রু ঝরে কলম কাঁদে পাইনি খুঁজে ভাষাহে ঠাকুর শক্তি দাও ভাবনা দিয়ে শেখাও লেখাকেউ না থাকলে তুমি আছ হয়তো হবে দেখাযতই দুঃখ দাও অন্তর আঁকে তোমার ছবিতোমার আশীর্বাদে

Blog

কবিতা/গান/শক্তি

কবিতা/গানশক্তিশক্তি আস বর্ষা নিয়ে ধরণী কর শান্ত পুড়িছে মানুষ দাবদাহে আমরা রণক্লান্ততপ্ত বালুকায় সিঞ্চন কর তোমার বারিধারাঝড় হয়ে শীতল কর মানুষ দিশেহারাসাগরে খেলিছ গোপনে এ কেমন তোমার শক্তিজীবকুল জপিছে তোমায় সবাইকে দাও মুক্তিকালবৈশাখীর পরাজয়ে তুমি হয়েছ উন্মত্তজ্বলিছে মানুষ জীব জগত রৌদ্র হয়েছে মত্তশক্তি আস বর্ষা নিয়ে ধরণী কর শান্ত।।

Blog

কবিতা/গান/প্রিয় বলে কে ডাকে

প্রিয় বলে কে ডাকে কবিতা/গানপ্রিয় বলে কে ডাকেপ্রিয় বলে কে ডাকে এতো মোর স্বর নয়আরশিতে দেখি তবু নিজেকে চিনতে কেন ভুল হয়অন্য কেউ ডাকে যদি প্রিয় কি সাড়া দিতে পারেনকল স্বরের রেশ ধরে সে ব্যথা কেন দেয় মোরেমোর ঘাটে কেউ জল নেয় তাই বা কেন মনে হয় মনপ্রাণ দিয়েছি যারে দোঁহে বাঁধা মনচমকে তাকাই স্বপ্ন ভাঙ্গায় সে মোর আপনজনমোর ফুলে কেউ মধু খায় তা কি প্রিয় জানেযার ভাবনা তিনিই ভাবেন আমি কেন ভাবি মনেসাগর সেঁচা গরল অমৃত কখনো হয় সে আমার আমি তার যতই থাকে সে দূরেদুজনার অটুট প্রেম কেউ কি ভাঙ্গিতে পারেতবুও ভাবি সাঁঝের প্রদীপ কেমনে নিভিয়া যায়।।