কবিতা/গান
শক্তি
শক্তি আস বর্ষা নিয়ে ধরণী কর শান্ত
পুড়িছে মানুষ দাবদাহে আমরা রণক্লান্ত
তপ্ত বালুকায় সিঞ্চন কর তোমার বারিধারা
ঝড় হয়ে শীতল কর মানুষ দিশেহারা
সাগরে খেলিছ গোপনে এ কেমন তোমার শক্তি
জীবকুল জপিছে তোমায় সবাইকে দাও মুক্তি
কালবৈশাখীর পরাজয়ে তুমি হয়েছ উন্মত্ত
জ্বলিছে মানুষ জীব জগত রৌদ্র হয়েছে মত্ত
শক্তি আস বর্ষা নিয়ে ধরণী কর শান্ত।।
