প্রিয় বলে কে ডাকে
কবিতা/গান
প্রিয় বলে কে ডাকে
প্রিয় বলে কে ডাকে এতো মোর স্বর নয়
আরশিতে দেখি তবু নিজেকে চিনতে কেন ভুল হয়
অন্য কেউ ডাকে যদি প্রিয় কি সাড়া দিতে পারে
নকল স্বরের রেশ ধরে সে ব্যথা কেন দেয় মোরে
মোর ঘাটে কেউ জল নেয় তাই বা কেন মনে হয়
মনপ্রাণ দিয়েছি যারে দোঁহে বাঁধা মন
চমকে তাকাই স্বপ্ন ভাঙ্গায় সে মোর আপনজন
মোর ফুলে কেউ মধু খায় তা কি প্রিয় জানে
যার ভাবনা তিনিই ভাবেন আমি কেন ভাবি মনে
সাগর সেঁচা গরল অমৃত কখনো হয়
সে আমার আমি তার যতই থাকে সে দূরে
দুজনার অটুট প্রেম কেউ কি ভাঙ্গিতে পারে
তবুও ভাবি সাঁঝের প্রদীপ কেমনে নিভিয়া যায়।।
