কবিতা/গান
💥রবি উঠেছে ফুল ফুটেছে 💥
রবি উঠেছে ফুল ফুটেছে ছাতিম তলায় কে
লিখছে বসে গাছতলায় পূবে সূর্য ওঠার আগে
পাগল কবি ভাবছে বসে ভাবছে রাত দিন
বউ হলে বলতাম দাড়িটা কামিয়ে নিন
বসন্ত সকাল রবির তেজ গায়ে ঘাম ঝরে
মনে যতই ভাবি বলবো যাও এবার ঘরে
সবার কি কপাল হয় ঠাকুরের দেখা পাওয়া
সাঁঝে বসে ভাবি যখন দেয় বসন্তের হাওয়া
কে কার কথা ভাবে শুধু আমি ভেবে মরি
একবার যদি দেখা হতো ধন্য হতো জীবন তরী
ভাবি কাছে যাবো ছোঁয়া পাবো কত মনে আশা
নয়নে অশ্রু ঝরে কলম কাঁদে পাইনি খুঁজে ভাষা
হে ঠাকুর শক্তি দাও ভাবনা দিয়ে শেখাও লেখা
কেউ না থাকলে তুমি আছ হয়তো হবে দেখা
যতই দুঃখ দাও অন্তর আঁকে তোমার ছবি
তোমার আশীর্বাদে প্রভু হয়েছি ছোট কবি।।
