কবিতা/গান ♦️

কাঁঠালের আঠা ♦️

💥কাঁঠাল আঠায় জুড়বো পিরিত যদি সে সুন্দর হয়

ছিঁড়ে গেলেও ছাড়বে না এই প্রেম ভাঙ্গার নয়

ঝড় এলেও উড়বে না এ কাঁঠাল আঠায় গড়া পিরিত

প্রেম জ্বর ছাড়বে না যদিও আসে মলয় শীত

জীবন যদি ভেসে যায় প্রেম রসের দরিয়ায়

এ আঠা খুলবে না প্রেমের বিরহ বেদনায়

বীনা আর বাজবে না যদি তার থাকে কাটা

ছেঁড়া পিরিত জুড়ে যাবে যদি লাগে কাঁঠালের আঠা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *