দিঘা থেকে তালসারি আরো একটু দুরে
বাংলা থেকে ওরিষা দেশ হতে দেশান্তরে
সাত সমুদ্দুর তের নদীর পারে ক্লান্ত বালুচরে
এসো গান গাই অচেনা কোন অন্য সুরে
যায় সুর হারিয়ে ঝাউ গাছের রণনে হাওয়ায় ভর করে
তবে কেন দুরে থাক নিজেকে লুকিয়ে রাখ
এত আলো তবু নিজের ছায়াকে আঁধার কেন ভাব
চাইনা কিছুই শপথ নিয়েছি শেষটুকু দিও দাঁড়িয়ে সাগর তীরে
দিঘা থেকে তালসারি যেখানে খুশী যেতে পারি
যেথা মন চুরি গেছে সেথা আসিবো ফিরে।
