Blog

মনের চোখে দেখা

মনের চোখে দেখা 🌱 সুধাংশু রাউৎ 🍀 ভালো তুমি না বাস দুঃখ নেই তোমার মন ভালোবাসে যতই দুরে থাক না কেন তোমার মন থাকে আমার পাশে বিরহ জ্বালা নদীর আছে সাগরের থাকতে নেই মন আমি থুয়ে এসেছি তোমার মনের কাছেতেই বাধা যত কাটিয়ে চলে অবাধ্য স্রোতস্বিনী নদী সাগরের হৃদ মাঝারে ঝাঁপ দিতে পারে যদি মনের মানুষ মনকে খোঁজে সে নহে তুমি চোখ যখন ঘুমিয়ে পড়ে তোমায় দেখি আমি চোখ দেখেছে অসার মূল্যহীন জীবনের পার্থিব কায়া আলো না থাকলে অন্ধকারে মিলিয়ে যায় ছায়া যখন তুমি থাক তখন তোমায় আমি দেখি না তোমায় নয়ন ভরে দেখি যখন তুমি থাক না।।

Blog

হাসি কদম্ব

হাসি কদম্ব=প্রস্ফুটিত কদম্ব যেন সবার প্রিয় নাম তার হাসিআকাশের নক্ষত্র যেন ধরাতলে কুসুম সম পড়িয়াছে খসিপূর্নিমার চাঁদ যেন মহেন্দ্র যোগে হাসিরে জন্ম দিয়াছে মাসিমান্ধাতা কালে মাসির সঙ্গে মেসোর বিয়ে পাক্কা স্বদেশীমূর্খ নয় পন্ডিত ও নয় মেসো অসাধারণ চাষিহাসতে মানা কেউ করে না হাসির ফুল ফোটায় হাসিসবাই চোখ কান খুলে রাখে কখন হাসে এই ষোড়শীহাসি সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাতে হাসতে পেলে খুশীহাসির ফোয়ারায় সঙ্গ দিতে ভুল করে না প্রতিবেশীসহজ সরল হাসির ফুল কখনো করেনিকো বাসিউঠোন সারা হাসিতে ভরা সবাই শোনে বসিসবার সেরা রুপে গুনে দাঁড়ালে কৃষ্ণের পাশাপাশিরাধা ভ্রমে কদমতলায় কালা বাজায়

Blog

সত্তর কিংবা আশি

সত্তর কিংবা আশি=সত্তর কিংবা আশি মনের বয়স কত হতে পারেমরার পরে অনাদি অনন্ত সে বেঁচে থাকতে পারেআত্মা মনটাকে রেখে যায় মানুষের মনের ঘরেবয়স একটি সংখ্যা মাত্র কেবল দেহের তরেআত্মা যখন জানতে পারে সে বাঁচবে চীরতরেদেহ ছেড়ে পালায় সে মানুষের স্মৃতিতে ভর করে কর্তা যখন কর্ম হয় দেহের হয় পরাজয়কীর্তি রেখে মৃত্যুভয় সে করতে পারে জয়বুদ্ধির্যস্য বা কীর্তি যস্য বলং তস্য যতদিন শরীর বাঁচেবোকা যম মরা দেহ ভাজে তেল কড়ায় গনগনে আঁচেআত্মার অট্টহাসি আকাশ বাতাস কাঁপায় জগতময়চির অমর রবে সে সবার কাছে সত্তর আশি কিছু নয়।।            

Blog

ভালো লাগে না

কি হয়েছে আমার কিছুই আর ভালো লাগে না আরকোনো কাজে যেন মন বসে না এখন আমার প্রশ্নের কোনো উত্তর নেই কি হয়েছে আমারশুনে রামায়ন জেনেছি পড়ে করিনি শেষ কাব্য লিখেছি তবু সঞ্চয়িতা পড়া হয়নিকো শেষকি হয়েছে আমার কোন কিছুই যেন ভালো লাগে না আর কি পেলে খুশি হব আর কি চাই আমারভালো লাগবে কিভাবে কেউ কি বলবে যদি জানা থাকে তারঅন্যের ভালো লাগা কেমন তা জানতে ইচ্ছে করেতারও ভালো যদি কিছু না লেগে থাকে সে আমার ভালো না লাগা বন্ধু হতে পারে মালবিকা বলেছিল আর কোন কিছুতে তার ভালো লাগে না তারও ভালো লাগে না যখন আমার ওতো ভালো লাগে না আর কথা মিলে গেলেও তবু মিলন কেন হলো নাআর যেন কোন কিছুতে আর ভালো

Blog

কলির হোলি

একটি মানুষ একটি দল প্রতি মানুষের চিন্তা ভিন্ন না মিললে মনের রং রং নেবো কিসের জন্য ব্যবসায়ীদের কি এসে যায় রঙের বেচা কেনায় মন পছন্দ রং তৈরী হচ্ছে দেশের আজব কারখানায় বেনীআসহকলা গুষ্টির ষষ্টি রামধনু ও লজ্জা পায় সবুজ গেরুয়া লাল মিশে কি রং শিল্পীর মাথা বিগড়ে যায় এসো সবাই দোল খেলি আবিরের অনেক রং খেলবো হোলি রং নেবো না করবো ঢং সাজবো সং রাধাকৃষ্ণের হোলিখেলা কে দেখেছে কবে? জীবনদায়ী রংয়ের খেলা কবে বন্ধ হবে? -------------