‼️একটি কবিতা‼️
🌿সুধাংশু রাউৎ
✒️রোজ ভোরে ভাব আসে সকাল কেমন জানি না
বেলা বাড়ে দিন হয় সন্ধ্যা নামে রাত আর আসে না
ভাবতে ভাবতে সময় যায় কবিতা হয়না শেষ
রাতে ঘুম নাকি স্বপ্ন ঘুরে বেড়াই সারা দেশ বিদেশ
একটি কবিতার অনেক ভাব ভাবনায় আকাশ ছোঁয়া
আকাশের কোলে মেঘ দেখি কেবল সাদা কালো ধোঁয়া
সবাই যখন জানতে চায় দেশের খবর বা আমি কেমন আছি
আনমনে খেতে থাকি দেখি উড়ছে কেমন মাছি
শেষ লাইনের শেষ শব্দটি লেখার ভাব যখন এসেছে
ফুরিয়ে যাওয়া দিনগুলিতে কেউ যেন আগে লিখে গেছে।।
💥💥💥
