বাঁধন ছেঁড়া পাখী 🦅
সুধাংশু রাউৎ ✒️
💥 কুড়িয়ে পেয়েছিলাম যখন ছিলি পথের ধুলায় পড়ে
সময় এসেছে উড়ে যাওয়ার ফিরবি তোর নীড়ে
যারে যা পাখী ছেড়ে দিলাম আর বাঁধবো না তোরে
দোষ আমায় দিবিনা তোর ঘরে ফেরার পরে
আমার ঘরে ভালো বাসা নেই আছে শুধু অভিমান
যা উড়ে দিলাম ছেড়ে কোথাও গিয়ে ঘর বাঁধিস দিয়ে মন প্রাণ
মোদের জীবন খাঁচায় বন্দী তোদের খোলা আকাশ
যত হাসি তত কান্না আছে শুধু একটি দীর্ঘশ্বাস
তুই বুঝবি না আমার যন্ত্রণা অশ্রু অন্তরে শুকায়
ফিরে যদি আসিস কভু থাকবো তোর অপেক্ষায়
চোরাবালিতে ঘর বাঁধি চোরাস্রোত ভাসিয়ে নিয়ে যায়
পথের ঠিকানা হারালে মানুষ পথ খুঁজে নাহি পায়
উড়তে যদি পারতাম বন্ধু তোমায় ছেড়ে দিতাম না
কল্পনায় ভেসে উড়ে যেতাম যেথা তোমার ঠিকানা।।
🦜🦜🦜


