⁉️শব্দের অর্থ খুঁজি
🌿 সুধাংশু রাউৎ
🌺কেউ লেখে বা কেউ বলে কঠিন কথার কঠিন মানে
জটিল কুটিল কথার যাদু বিষ ঢালে সরল মনে
আঁধার ঘরের প্রজাপতির মানে সারা জীবন খুঁজে যাই
জীবনের শেষ দিনেও ভাবনার নিরসন হয় নাই
কঠিন অর্থের সহজ শব্দ কেউ লেখে কেউ বলে
সোজা পথে না গিয়ে পথিক বাঁকা পথে চলে
বুঝতে যা পারিনা বোঝাই কেমন করে
শিক্ষক চাইলে ছাত্রকে মূর্খ বানাতে পারে।।
✍️✍️✍️✍️
