রাগ অনুরাগ 🌲
সুধাংশু রাউৎ 🌳
বার বার করেছি মানা নিজে রাগতে নেই
শোননি কোনো কথা অনুরাগ তো হবেই
রাগ তোমার মিষ্টি ভারি অনুরাগ বড্ড তেতো
রাগ অনুরাগ না থাকতো যদি তাহলে কেমন হতো
রাগ করে যদি বল যাবো বাপের বাড়ী
অনুরাগে পেটে উদা নেকড়া উল্টে দেবো হাঁড়ি
এই না সেদিন রাগ করে সিঁড়িতে নামতে গিয়ে
পা ফসকে ভাঙলো পা পড়লে নীচে হুড়মুড়িয়ে
রাগাই তোমায় নিজে রাগিনা শিখিয়েছি বার বার
তবুও রাগাতে পারনি আমায় তোমার হয়েছে হার
রাগ অনুরাগের দায় তুমি একা কেন নেবে
এরা দুজন মহাশত্রু এদের চিনে নিতে হবে।।
⭐⭐⭐
