🌴বন্ধু কেমন আছো🌳
🌲 সুধাংশু রাউৎ 🌲
🌳ও বন্ধু কেমন আছো অনেক দিন পরে দেখা
বন্ধু বলে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে মাথায় লেগেছে পোকা
আমি বলি বয়স তো অনেক হলো হেঁয়ালি ছাড়তে পারনি
আগে যা ছিলে এখনো তাই আছ আমি তোমায় চিনি
বন্ধু বলে পুরোনো অনেক কথা মনে ওত পেতে আছে
মিথ্যে বলবো না খুলে বলতে চাই সব তোমার কাছে
আমি বলি শুনতে চাই না বেফাঁস বল যথা তথা
অনেক শুনেছি তোমার যত গেঁড়াকলি মিথ্যে কথা
নিরিবিলি পথে গাছের ছায়ায় বসি রোদ্দুর উপরে
পকেট থেকে সিগারেট দেশলাই বন্ধু বার করে
অনায়াসে সিগারেট ধরায় সুখ টান মারে
শেষ টান দিল অজ্ঞান হলো আঁকড়ে ধরি তারে
অবশেষে সব খেলা শেষ বন্ধুর দেহ হলো অসার
সত্যি সে একবারই বলেছিল মাথায় পোকা নাম ক্যান্সার।।
